ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোকের ভারে মৃত্যুশয্যায় শ্রাবণীর বাবা, হার্ট অ্যাটাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার! রংপুরে ৪ হত্যার নতুন তথ্য দিল ফরেনসিক বিভাগ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যবণ্টন, কে কোন দা‌য়িত্ব পেলেন রাজউক-গণপূর্তের ৭ দামি গাড়ি ব্যবহার করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালি পেটে সকালে কলা খাওয়া কতটা উপকারী? তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ব : শিবির সভাপতি অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির বৈঠক অকার্যকর করার চেষ্টা হচ্ছে : হাসনাত আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ায় নাঙ্গলকোটের ওসিকে বদলি

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া লাঙ্গলকোট থানার সেই ওসি ফারুক হোসেনকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে।

গত বৃহস্পতিবার পুলিশ সুপার আব্দুল মান্নানের সই করা এক অফিস আদেশে তাকে কুমিল্লা পুলিশ লাইনে লাইনওআর করার কথা বলা হয়।

গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা পরিষদ মিলনায়তনে বক্তব্য দিচ্ছেন ওসি মো. ফারুক হোসেন।

অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালকে আবারও নির্বাচনে জয়ী করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি ‘মিনতি’ জানিয়ে বক্তব্য দেওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

গত মঙ্গলবার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওসি ফারুক হোসেন বলেন, ‘নাঙ্গলকোটের মানুষ গণহারে উনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।

‘ ওসির ৩৯ সেকেন্ডের ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন সরকারি কর্মকর্তা হয়ে ওসি এ ধরনের বক্তব্য দিতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর থেকে এই আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে পরিকল্পনামন্ত্রী এবং ২০১৮ সালে অর্থমন্ত্রী হন।

নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহবুব, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন,কালু ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়াসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শোকের ভারে মৃত্যুশয্যায় শ্রাবণীর বাবা, হার্ট অ্যাটাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ায় নাঙ্গলকোটের ওসিকে বদলি

আপডেট সময় ১১:৫০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩