স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিসিক জেলা কার্যালয় বগুড়ার উদ্যোগে এতিম দুস্থদের মাঝে খাবার প্যাকেট ও শিল্প উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সকাল ১১ টায় বগুড়া জিলা স্কুলের বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা আ’লীগ সভাপতি মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক এ.কে.এম মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে বিসিক বগুড়ার উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে খাবার প্যাকেট ও ১২ জন উদ্যোক্তাকে ২৫ লক্ষ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মেহেদী হাসান লিটন, বগুড়া 




















