ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ ‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালাল বিএসএফ সদস্য স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে পটুয়াখালীতে স্বামীদের মানববন্ধন অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার শ্রীপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন আবুল মনসুর মন্ডল

সিংড়া থানার ওসির বদলি আদেশ কয়েকঘন্টার মধ্যে প্রত্যাহার

নাটোরের সিংড়া থানার ওসি মিজানুর রহমানের বদলি আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) সকালে ওসি মিজানুর রহমানের বদলির বিষয়টি জানানো হয়। তবে এর কয়েক ঘণ্টার মধ্যেই দুপুরে সেই আদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত রোববার(১৩আগষ্ট) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার সমাধানে গণশুনানি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় অর্ধশত ভুক্তভোগি চাকরি দেয়ার নামে টাকা নেয়া, চুরি, জমি দখল, মাদকের রমরমা ব্যবসা, সন্ত্রাসীদের হুমকিসহ নানা বিষয়ে প্রতিকার চাইতে থানায় গেলেও ওসির সহযোগিতা পান না বলে অভিযোগ করেন। ভুক্তভোগিদের সহযোগিতা না করার বিষয় এড়িয়ে ওসি মিজানুর রহমান আইসিটি প্রতিমন্ত্রীকে আইনের ব্যাখা দেয়ার চেষ্টা করেন। ভুক্তভোগিদের সহযোগিতা না করায় আইসিটি প্রতিমন্ত্রী ওসি মিজানুর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এর পরদিন সোমবার(১৪আগষ্ট) সকালেই ওসি মিজানুর রহমানকে ক্লোজের আদেশ জারি হয়। এ সময় এটিকে রুটিন ওয়ার্ক বলে দাবি করেছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম। তবে এর কয়েক ঘণ্টা পরই দুপুরে সেই ক্লোজ আদেশ বাতিল করা হয়। এ নিয়ে নাটোরের পুলিশ সুপারের দাবি, ক্লোজ করা এবং তা বাতিল করার বিষয়টি নিয়মিত রুটিন ওয়ার্কের আওতাভুক্ত।

জানা যায়,এর আগে ২০২২ সালের ২৩ জুন বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি থাকাকালীন মিজানুর রহমানসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যার হুমকি ও তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ নিয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছিলেন হানযালা নামে এক ব্যবসায়ী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

সিংড়া থানার ওসির বদলি আদেশ কয়েকঘন্টার মধ্যে প্রত্যাহার

আপডেট সময় ০৮:০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩