ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ

ঝিনাইদহ কোটচাঁদপুর  উপজেলার রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।
জানা যায়, শিশু নিলয় ফাউন্ডেশনের একটি প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া এলাঙ্গী শাখা রাঙ্গিয়ারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়। এর জন্য ওই বিদ্যালয়ের একটি কক্ষ ভাড়া নেন কর্তৃপক্ষের কাছ থেকে।আর এভাবে দীর্ঘদিন ধরে ওই প্রকল্পটি চলে আসছিলো বিদ্যালয়টিতে। যা সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কারও জানা নেই।
শিশু নিলয় ফাউন্ডেশনের সাথে ভাড়ার চুক্তির কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন জানান, করোনার আগ থেকে এ চুক্তি হয়েছিল। আমি আসার পর ভাড়া নেয়ার কথাটা জেনেছি।তবে ভাড়ার টাকা আমি হাতে করে নেই না,সহকারী শিক্ষকরা নেয়। তিনি আরো বলেন, ওই টাকা নিয়ে বিদ্যালয়ে আপ্যায়ন খরচ করা হয়ে থাকে। ভাড়া দেয়ার নিয়ম আছে কি- এমন প্রশ্নে তিনি বলেন, না এমন কোন নিয়ম নাই।
এ সম্পর্কে কোটচাঁদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা( ভারপ্রাপ্ত) কমল কুমার ভট্টাচার্য জানান,  এ বিষয়ে খোজ খবর নেওয়া হবে।যদি ঘটনাটি সঠিক হয় তাহলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে এর কাছে এ বিষয় সম্পর্কে জানতে চাইলে। তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না। এখন জানতে পারলাম। আগে শিক্ষা অফিসারের কাছ থেকে ঘটনাটি জানতে হবে। এরপর ব্যবস্থা নেয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেওয়ার অভিযোগ

আপডেট সময় ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩