ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

মোহাম্মদপুরে কুখ্যাত ছিনতাইকারী চক্রের সর্দার বাবু ওয়ারী থেকে আটক

রাজধানীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত ছিনতাইকারী চক্রের দলনেতা সর্দার বাবুকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ ইসমাইল হোসেন বাবু (৫০)। সে কুমিল্লা জেলার হোমনা থানার দড়ির চর গ্রামের আঃ লতিফের পুত্র।

আজ রোববার র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে রাজধানীর ওয়ারী থানা এলাকা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের দলনেতা (সর্দার) ইসমাইল হোসেন বাবুকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি বাবু রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ছিনতাইকারী গ্রুপের সর্দার,তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার ১৯৯৬ সালের একটি ছিনতাই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত কর্তৃক আটককৃত বাবুকে ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

বাবু রায় ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

মোহাম্মদপুরে কুখ্যাত ছিনতাইকারী চক্রের সর্দার বাবু ওয়ারী থেকে আটক

আপডেট সময় ০৩:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩