ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

সাইবার অপরাধ মামলায় পলাতক আসামি আল-আমিন মিরপুর থেকে আটক

বগুড়া সদর থানায় একটি সাইবার অপরাধ মামলায় পলাতক আসামি আল-আমিনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ আল-আমিন খান (২৮)। সে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কিসমত শ্রীনগর গ্রামের আইয়ুব আলী খানের পুত্র।

আজ রোববার দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল শনিবার দিবাগত রাত দেড় টার দিকে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলার বগুড়া সদর থানার একটি সাইবার অপরাধ মামলার পলাতক আসামি মোঃ আল-আমিন খান (২৮)কে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলার সূত্রে জানা যায়, আটককৃত আসামি আল আমিন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে নগ্ন ছবিতে রুপান্তরের মাধ্যমে ফেইক আইডি দিয়ে ভিকটিমকে ব্ল্যাক মেইল করে আসছিল। এঘটনায় ভিকটিম বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে আটক আসামি আল-আমিন খানকে শনাক্ত করতে সক্ষম হয়।

ফারজানা হক  জানান, ২০২১ সালে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনে  একটি মামলা রয়েছে। ওই মামলার পলাতক আসামী সে। মামলা দায়েরর পর থেকে আসামী আল আমিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পলাতক জীবনযাপন করে আসছিল।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

সাইবার অপরাধ মামলায় পলাতক আসামি আল-আমিন মিরপুর থেকে আটক

আপডেট সময় ০৩:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩