ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভা মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

বনানী থেকে ছিনতাইকারি চক্রের গ্যাং লিডার কালা সজিবসহ দুর্ধর্ষ ৩ ছিনতাইকারী আটক

রাজধানীর বনানী থানার টিএনটি এলাকা থেকে ছিনতাইকারি চক্রের গ্যাং লিডার কালা সজিবসহ দুর্ধর্ষ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, ছিনতাই চক্রের গ্যাং লিডার টাঙ্গাইল জেলার মোঃ কাওসারের পুত্র মোঃ সজিব ওরফে কালা সজিব (২২) এবং তার দুই সহযোগী বগুড়া জেলার মো: আমজাদ হোসেনের পুত্র মোঃ ইব্রাহীম (২০) ও নরসিংদী জেলার মৃত মো: কামালের পুত্র মোঃ ইমন ইসলাম (২১)।

আজ রোববার র‌্যাব-১, উত্তরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরার একটি দল জানতে পারে, রাজধানীর বনানী থানার ৫ নং টিএনটি গেইটের মসজিদ এর সামনে একটি সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের কতিপয় সদস্যরা ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ওই স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ছিনতাই চক্রের গ্যাং লিডার মোঃ সজিব ওরফে কালা সজিব (২২) ও তার সহযোগী মোঃ ইব্রাহীম (২০) ও মোঃ ইমন ইসলাম (২১)সহ তিন সদস্য কে আটক করতে সক্ষম হয়।

মোঃ পারভেজ রানা জানান, গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২ টি চাকু, ১টি খুর এবং ২ টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে আটককৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক

বনানী থেকে ছিনতাইকারি চক্রের গ্যাং লিডার কালা সজিবসহ দুর্ধর্ষ ৩ ছিনতাইকারী আটক

আপডেট সময় ০১:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩