ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

কুমিল্লা বুড়িচং ঘরে ঢুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে নিজ ঘরে ঢুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. ইসহাক (৫৩)। তিনি ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে।

শনিবার (১২ আগস্ট) রাতে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায় , নিহত ইসহাক মিয়ার সঙ্গে তার ভাই ইব্রাহিমের বসতভিটে নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সকালে ইসহাক মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় ভাই ইব্রাহিম ও তার ছেলেরা।পরে ওই প্রবাসীর পরিবার জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ কল করে পুলিশকে জানায়। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ এসে চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেয়। শনিবার সকালে আবার ইব্রাহিম ও তার ছেলেরা ইছহাকের ওপর হামলা চালায়। এসময় তারা ঘরে ডুকে ইছাহাক মিয়াকে পিটিয়ে আহত করে চলে যায়। পরে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিলাল হোসেন জানান, ইসহাক মিয়ার দুই ছেলে। তারা প্রবাসে থাকে। যার ফলে প্রতিপক্ষের লোকজন প্রায়ই তাকে নির্যাতন ও মারধর করতো। শুক্রবার তারা ইসহাক মিয়ার বাড়ির রাস্তা বন্ধ করে দেয়।

এ ঘটনায় জুম্মার নামাজও আদায় করতে পারেননি তিনি। বসতভিটা ও বাড়ির ছাদ নিয়ে দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়। শনিবার সকালে প্রতিপক্ষের হামলায় ইসাহাক মিয়া নিহত হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

কুমিল্লা বুড়িচং ঘরে ঢুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ১১:৫৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩