চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাঁট পুলপাড়ায় পরিত্যাক্ত ককটেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ, জেলা পুলিশ সুপারের নির্দেশনায়, ওসি সাজ্জাদ হোসেনের তত্বাবধানে, শনিবার ১২আগষ্ট সকাল সারে ১০ টায় ককটেল উদ্ধার করে সদর মডেল থানা পুলিশের এসআই ওবায়দুল ও সংঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন ৯৯৯ কল পেয়ে জেলা পুলিশ সুপার সাইদুল হাসান ও সদর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের দিক নির্দেশনায় সংঙ্গীয় ফোর্স নিয়ে এ উদ্ধার অভিযান সম্পন্ন করেন।
উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা এবং জনসাধারণ বলছেন প্রতিপক্ষকে ফাঁসাতে অজ্ঞাত কেউ ককটেল রেখে যেতে পারে।
এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন…
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 



















