ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

মহিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভ্যানচালক কে মারধরের অভিযোগ 

কুয়াকাটা মহিপুরের লতাচাপলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাখাওয়াত আকন এর বিরুদ্ধে ভ্যানচালক কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১২ আগষ্ট) দুপুরে লতাচাপলী ইউনিয়নের তুলাতলী নামক গ্রামে এ ঘটনা ঘটে। এসময় অনুমতি না নিয়ে মাইক বাজানোর অভিযোগে মহিপুরের বিপিনপুর গ্রামের  ভ্যানচালক মাহাবুব কে বেধরক লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ওই ইউপি সদস্য।
আহত ভ্যানচালক কে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
ভ্যানচালক মাহাবুব বলেন,ভ্যানে মাইকিং করার কারনে নাকি তার মুরগীর খামারের মুরগি মরে যায় তাই আমার উপরে অতর্কিত ভাবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন ওই ইউপি সদস্য।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য সাখাওয়াত আকনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার গ্রামে মাইকিং করতে হলে আমার অনুমতি নিয়ে করতে হবে এবং এই ব্যাপারে লতাচাপলীর ইউপি চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লাহ বিষয়টি সম্পর্কে অবগত আছে বলেও জানান তিনি।
লতাচাপলীর ইউপি চেয়ারম্যান আনসার উদ্দীন মোল্লা বলেন,মূলত মাইকিং এর কারনে আমরা অতিষ্ঠ,তাছাড়া আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি রেজুলেশন করেছিলাম যে এই ইউনিয়নে মাইকিং বা কোন প্রচারণা করতে হলে ইউনিয়ন পরিষদের অনুমতি নিতে হবে।তবে এ ভ্যানচালক কে আহত করার বিষটি সম্পর্কে তিনি অবগত নয় বলে জানান তিনি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মো:ফেরদৌস আলম খাঁন বলেন,এখনো কোন লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

মহিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভ্যানচালক কে মারধরের অভিযোগ 

আপডেট সময় ০৮:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩