ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তা; টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন বরগুনায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সিআইডি সেজে নারীকে অপহরণের চেষ্টা, আটক ৭ পীরগঞ্জে পুকুরে ডুবে ৫৫ বছরের ব্যক্তির মৃত্যু, রংপুরের ডুবুরি দল উদ্ধার করল মরদেহ গোদনাইল মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে সুশাসনের ছোঁয়া, ফিরছে শৃঙ্খলা ও গতি এলজিইডিতে চলছে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, প্রশ্নের মুখে ২৫৭ প্রকৌশলীর জ্যেষ্ঠতা চাঁপাইনবাবগঞ্জে ডিবি’র বড় সাফল্য! টোলঘরের সামনে ৮০ বোতল নেশার সিরাপসহ আটক ২ রংপুরের নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ

মিরপুরে হিজরা সেজে চাঁদাবাজি : আটক- ৮

স্ত্রী আছে, সন্তান আছে, তবুও তারা হিজড়া রাজধানীর মিরপুরে হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

আজ শনিবার দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকায় চাঁদাবাজি করার সময় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা সবাই পুরুষ,কিন্তু তারা হিজরা সেজে বিভিন্ন স্থানে দীর্ঘ ধরে চাঁদাবাজি করে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হোসেন ওরফে শিলা হিজরা (২৭), মোঃ হৃদয় ওরফে পিয়া হিজরা (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা (২১), মোঃ সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা (২৭), মোঃ ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা (৩০), মোঃ নয়ন ওরফে নিশি হিজরা (২০), মোঃ বেলাল ওরফে কেয়া হিজরা (২৮) এবং মো: মিজানুর রহমান ওরফে চায়না হিজরা (২০)।

অভিযানকালে তাদের দেহ তল্লাশি চালিয়ে নগদ ২৯০৫ টাকা উদ্বার করা হয়।আজ বিকেলে ডিএমপি মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল,জনৈক পাপ্পু হিজরা তাদের গুরুমাতা হিসেবে আছে।

এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান,বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়।

গ্রেফতারকৃতদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে।

তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে, কিন্তু তবুও তারা হিজরা সেজে চাঁদাবাজি করে আসছিল।

ওসি মোহাম্মদ মহসীন জানান, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে।

তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন,পরবর্তীতে তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্হলে পৌঁছে তাদের ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

মিরপুরে হিজরা সেজে চাঁদাবাজি : আটক- ৮

আপডেট সময় ০৭:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩