ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৭ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা রাজধানী ঢাকার তিন পৃথক এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ঔষধ, পানি উৎপাদন, মজুদ ও বিক্রি করায় সাতটি বিভিন্ন প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার র‌্যাব-১০ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি এম, ফখরুল হাসান এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি টীম গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে আজ শুক্রবার দুপুর ৩ টা পর্যন্ত রাজধানী ঢাকার চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় ভেজাল বিরোধী অভিযান (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। এসময় বিএসটিআই এর প্রতিনিধিরা সাথে ছিলেন।

এম, ফখরুল হাসান জানান, অভিযানকালে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ঔষধ এবং পানি উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, জরিমানা করা প্রতিষ্টান গুলো হচেছ, জিএস ক্যাবলস্’কে নগদ- দুই লক্ষ টাকা, বিকাশ কাটিং এন্ড এ্যারোগেটেড ইন্ডাস্ট্রিজ লিমিঃ’কে নগদ- পাঁচ লক্ষ টাকা, শরীফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ- পাঁচ লক্ষ টাকা, মাসরি পিওর ড্রিংকিং ওয়াটারকে নগদ- এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মেসার্স ইউনিক কমার্সিয়াল লিমিটেডকে নগদ- এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ফাজ ল্যাবরেটরিজকে নগদ-পাঁচ লক্ষ টাকা ও এসপি এ্যাগ্রো ট্রেডিংকে নগদ – দুই লক্ষ টাকাসহ সর্বমোট ২২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ঔষধ এবং পানি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় ১০:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩