ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য আটক : দেশীয় অস্স্ত্র উদ্বার

রাজধানীর মোহাম্মদপুর লাউতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্স্ত্র সহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ নিয়ামুল শরীফ (৩০), মোঃ রাকিব (১৯), মোঃ পিয়াল মোল্লা (২০), মোঃ মুন্না (১৯) ও মোঃ ইসাহক (২৭)কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

তাদের গ্রামের বাড়ি নড়াইল, বাগেরহাট ও ভোলা জেলায় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে, একদল সশস্ত্র যুবক ডাকাতির উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি চৌকস দল গতকাল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ওই স্হানে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ জন সক্রিয় সদস্যদের আটক করতে সক্ষম হয়।

শিহাব করিম জানান, এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৬ টি মোবাইল, চেতনানাশক মলম ৬টি, চেতনানাশক ট্যাবলেট ৪ পাতা, ফোন্ডিং চাকু ২ টি, এন্ট্রি কাটার ১ টি, ক্ষুর ১ টি ও হাতুড়ি ১ টি উদ্বার মূলে জব্দ করা হয়।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য,সাধারণত দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় কম জনসমাগমপূর্ণ স্হানে পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগগ্রী ছিনতাই করতো,এছাড়া তারা রাত গভীর হলেই গাড়ি থামিয়ে অস্স্ত্রের মুখে সর্বস্ব লুটে নেয়।

প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা এসকল ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করছে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্হা গ্রহণ এবং তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৫ সদস্য আটক : দেশীয় অস্স্ত্র উদ্বার

আপডেট সময় ১২:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩