ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

প্রবাসী যুবসংঘ পশ্চিম বটুলীর নতুন কমিটি গঠন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের প্রবাসীদের নিয়ে গঠিত এক সামাজিক সংগঠনের নাম প্রবাসী যুবসংঘ পশ্চিম বটুলী। মূলত পশ্চিম বটুলী গ্রামের দারিদ্র বিমোচন, অসহায় ও গরিব মানুষদের সহযোগিতা ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেন ঐ গ্রামের প্রবাসীরা।

জানা যায়, ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠালাভ করে। প্রতিষ্ঠার সময় ২ বছর মেয়াদি কমিটি গঠন হয়। যে কমিটির মাধ্যমে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। যেমন: গ্রামের রাস্তায় সৌর বিদ্যুতের স্ট্রিট লাইট স্থাপন, সাইনবোর্ডের মাধ্যমে এলাকা চিহ্নিতকরণ, ইফতার মাহফিল, ইদ উপলক্ষে গরিব মানুষদের মাঝে ইদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, গৃহহীনদের গৃহ নির্মাণ বাবদ সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম।

প্রতিষ্ঠাকালীন কমিটির মেয়াদ শেষ হলে সংগঠনটির সকল সদস্যদের ভোটের মাধ্যমে দ্বি-বার্ষিক দ্বিতীয় কাউন্সিল অনলাইনে সম্পন্ন হয়। গত ৩০ জুন অনলাইনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩ টি পদে এই কাউন্সিল হয়। এতে কাতার প্রবাসী এফ আই ডালিম সভাপতি, আরব আমিরাত প্রবাসী তারেক আজিজ সাধারণ সম্পাদক এবং কাতার প্রবাসী শাহিন আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তারপর সকলের মতামতের ভিত্তিতে বাকি পদে বিভিন্নজনকে দায়িত্ব দেওয়া হয়।

সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ তারেক রহমান, খন্দকার আশরাফুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন আব্দুল আলিম। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আব্দুর রহিম।

তাছাড়া সহ সাংগঠনিক সম্পাদকে মামুন আহমদ সুমন, অর্থ সম্পাদকে হাবিবুর রহমান নওসাদ, সহ অর্থ সম্পাদকে শিপন আহমেদ, প্রচার সম্পাদকে শামীম আহমদ, সহ প্রচার সম্পাদকে মোঃ মনু মিয়া, তথ্য ও যোগাযোগ সম্পাদকে মোঃ সামু, সহ তথ্য ও যোগাযোগ সম্পাদকে মোঃ রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকে আব্দুল মজিদ তোফায়েল, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকে মোঃ জাহাঙ্গীর আলম ও দপ্তর সম্পাদকে মোঃ জাহাঙ্গীর আহমেদ নির্বাচিত হন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

প্রবাসী যুবসংঘ পশ্চিম বটুলীর নতুন কমিটি গঠন

আপডেট সময় ১১:৩০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩