ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কেরানীগঞ্জ থেকে বিস্ফোরক দ্রব্যসহ এক নাশকতাকারী আটক

ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ এক জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম গুল মোহাম্মদ ওরফে আনোয়ার (৫০)। সে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া গ্রামের মৃত সাচ্চু মিয়ার পুত্র,আজ বুধবার র‌্যাব-১০ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক এম, ফকরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১০ এর একটি দল গতকাল মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ আনোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এসময় তার নিকট থেকে ৪০০ গ্রাম গানপাউডার (বিষ্ফোরক) ও ২৫০ গ্রাম কাঁচের গুড়া জব্দ ও ১টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আনোয়ার (ব্যক্তি) বিস্ফোরক দ্রব্য দ্বারা ককটেলসহ বোমা তৈরি করে সরকার বিরোধী মিছিল সমাবেশে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল সে একজন নাশকতাকারী কর্মী বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কেরানীগঞ্জ থেকে বিস্ফোরক দ্রব্যসহ এক নাশকতাকারী আটক

আপডেট সময় ০৬:১৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩