ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

নওগাঁয় প্রধান মন্ত্রীর ঘর উপহার পেলেন আরো দুইশত ভূমিহীন ও গৃহহীন পরিবার

মজিব বর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২২হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২শতাংশ খাস জমিসহ গৃহ প্রদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেই সাথে সারাদেশের ১২৩ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহীন ঘোষণা করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার । বুধবার (৯ আগস্ট) সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে এই গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে নওগাঁ জেলায় ২০২টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘরের চাবি ও কাগজপত্রাদি হস্তান্তর করা হয়।এরমধ্যে সদর উপজেলার ১৩০টি, আত্রাই উপজেলার ৪৫টি এবং বদলগাছি উপজেলায় রয়েছে ২৭টি ঘর। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশর সঙ্গে হালনাগাদ নিরূপিত ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা অনুযায়ী জেলার সদর, আত্রাই, বদলগাছী, নিয়ামতপুর, মান্দা, পোরশা ও সাপাহার উপজেলায় সকল ভূমিহীন-গৃহহীন পরিবার পুনর্বাসিত হওয়ায় এই সাতটি উপজেলাসহ হালনাগাদ তালিকা অনুসারে পুরো জেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী।

ঘর হস্তান্তর করা উপলক্ষ্যে বুধবার সদর উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শীষ।

এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাদ্ধমে আশ্রয়ণের সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা বেশী বেশী সবজি চাষ করবেন। আরও বলেন, আপনারা যারা এই মানুষদের খুঁজে বের করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দেশের জনগণের প্রতি যারা আমার প্রতি আস্থা রেখেছেন,এবং এ দেশকে ভুমিহীন হিসেবে ঘোষনা করলাম যদি তার পড়েও কোন ভুমিহিন ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় তবে তাকেও জমি সহ বাড়ি দেওয়া হবে ।

এছাড়াও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

নওগাঁয় প্রধান মন্ত্রীর ঘর উপহার পেলেন আরো দুইশত ভূমিহীন ও গৃহহীন পরিবার

আপডেট সময় ০২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩