ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

সাভারে পুলিশ পরিচয়দানকারী মো. হারুন অর রশিদ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি নিজেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পরিচয় দিতেন।

দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম।

মো. হারুন অর রশিদ রংপুরের মিঠাপুকুর থানার সঠিবাড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৭ জুলাই হারুন পুলিশের এএসআই পরিচয়ে তিন সহযোগীকে নিয়ে আসলামের বাসায় যান। ভুক্তভোগীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান। পরে ওই ভুক্তভোগী আসলামকে থানায় নিতে টানাহেঁচড়া শুরু করেন। এক পর্যায়ে থানায় না নিয়ে যাওয়ার শর্তে চার লাখ টাকা দাবি করে প্রতারক হারুন অর রশিদ। বাধ্য হয়ে ভুক্তভোগী তিন লাখ টাকার দুটি চেক দেন প্রতারক হারুনকে। পুনরায় ৫০ হাজার টাকা দাবি করলে সন্দেহ হয় আসলামের। পরে সাভার মডেল থানায় খোঁজ নিয়ে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই প্রতারককে উপজেলার তেতুলঝোড়া এলাকা থেকে আটক করে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে। হারুনের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

সাভারে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ১

আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩