ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি প্রাইভেটকারে পরীক্ষা নিয়ে বাস-ট্রাকের লাইসেন্স দেন আবু পলাশ প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩ পল্লবীতে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, রাসেলসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ব্রাহ্মণপাড়া​ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বর্ণের চেইন চুরি, নারী চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার ‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস মালয়েশিয়ায় কর্মী নিয়োগে মানতে হবে যেসব নির্দেশনা আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

চাঁদপুরে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামি যাত্রাবাড়ী থেকে আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চাঁদপুরের কচুয়া থানায় গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার কাদলা গ্রামের মোখলেছ মিয়ার পুত্র মোঃ সোহাগ প্রকাশ লাল মিয়া (২৭) এবং একই গ্রামের আবুল বাসারের পুত্র মোঃ রাকিব (২১)।

আজ সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে যাত্রাবাড়ী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামি সোহাগ ও রাকিবকে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় গত ২৫ জুলাই ২০২৩ তারিখের একটি ধর্ষণ মামলা রুজু হয়। মামলার পর থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবাদলিপি

চাঁদপুরে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামি যাত্রাবাড়ী থেকে আটক

আপডেট সময় ০১:০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩