ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কুমিল্লা লাকসামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাখি গ্রাম এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ওই গ্রামের শহীদুল ইসলামের মেয়ে নাবিলা আক্তার মণি (১৪) ও হাফসা আক্তার মিলি (৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদুল ইসলাম নরসিংদী জেলা সদর এলাকায় ব্যবসার সুবাধে পরিবার নিয়ে সেখানে বসাবস করে। নিহত দুজন নরসিংদী জেলা সদরের একটি স্কুলের ৬ষ্ঠ ও ৪র্থ শ্রেণিতে পড়তো। বাড়িতে নতুন ঘর উঠানো উপলক্ষ্যে তারা বাবা-মায়ের সাথে বেড়াতে এসেছিলো।

বুধবার পুনরায় তাদের নরসিংদী চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দুই বোনের। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পানিতের ডুবে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ। স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার দুপুরে মণি ও মিলিসহ তিনজন ওই পুকুরে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মণি ও মিলি পানিতে তলিয়ে গেলে তাদের সাথে থাকা অপরজন এসে বাড়ির লোকদের খবর দেয়।

পরে লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরে জাল ফেলে দু’জনের মরদেহ উদ্ধার করে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কুমিল্লা লাকসামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় ০৬:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩