ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

মাদারীপুরে শতাধিক হাত বোমার বিস্ফোরণ, আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনির পুর্ব এনায়েতনগরে বিবদমান আপং কাজী ও কবির খান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়ে উভয়পক্ষের মধ্যে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উভয়পক্ষে সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঢাকা ও বরিশালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদি হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ মামলার আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে থানা পুলিশ আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই মামলার বাদির চাচা লিয়াকত খানের দুই পা ভেঙ্গে দেয় আসামিরা।
এরই জের ধরে আজ শনিবার সকালে দুগ্রুপের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে কালকিনি থানার ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পূর্ব এনায়েতনগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে জানান তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

মাদারীপুরে শতাধিক হাত বোমার বিস্ফোরণ, আহত ২০

আপডেট সময় ১১:৪৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩