ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২ লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হঠাৎ ঢাকাসহ ৪০ জেলায় সতর্কবার্তা

নাটোরে যুবলীগ নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

নাটোরে শহরের বলারীপাড়ায় ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিঠুন আলীর ডান হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের বলারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিঠুন আলী শহরের ভবানীগঞ্জ এলাকার শাহাবুদ্দিন আলীর ছেলে এবং পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নান্নু শেখের সঙ্গে মিঠুন আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত ১৬ এপ্রিল মিঠুনসহ তার সমর্থকরা সাবেক কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করে। এরপর থেকেই এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল।

রোববার রাতে মিঠুনসহ তার সমর্থকরা বলারীপাড়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাজার পুকুর পাড়ে নান্নু গ্রুপের সমর্থকরা মুখোশ পড়ে মিঠুনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তার হাতের কব্জি কেটে দেয়। মিঠুনকে বাঁচাতে গেলে তার সমর্থক আরমান আলী, আব্দুলাহ আল রাব্বি ও বকুল মিয়াসহ চারজন আহত হয় মিঠুনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট

নাটোরে যুবলীগ নেতার হাতের কব্জি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে

আপডেট সময় ১১:৪১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩