ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

 সাতক্ষীরার পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক তুহিন হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।বৃহস্পতিবার গভীর রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে । এ ঘটনার পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শাশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত ধর্ষক তুহিন হোসেন (২৮) সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের তবিবার রহমানের ছেলে।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১০টার দিকে গোসল শেষ করে ঘরের মধ্যে জামাকাপড় বদলানোর সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ধর্ষক তুহিন ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে অর্ধ পরিহিত শাড়ি দিয়ে মুখ পেচিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। নির্যাতিতা গৃহবধূর চিৎকার শুনে তার স্বজনরা ও আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক তুহিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন বুধবার সকালে নির্যাতনের শিকার ওই গৃহবধুর শ^াশুড়ি বাদী হয়ে ধর্ষক তুহিন হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাটির বিষয়ে র‌্যাব-৬ এর সাতক্ষীর ক্যাম্পের একটি আভিযানিক দল এজাহার নামীয় একমাত্র পলাতক আসামী ধর্ষক তুহিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশাশুনি উপজেলার আগরদারী গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি মোঃ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামী তুহিন হোসেনকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন

সাতক্ষীরায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩