কুমিল্লায় র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২২ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার সুবর্ণপুর গ্রামের মোঃ ওহাব ভূইয়া এর ছেলে মোঃ সায়েম ভূইয়া (২২)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি স্কুটার বাইক জব্দ করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২২ জুলাই ২০২৩ইং তারিখ দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চাঁনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় র্যা বের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত স্কুটার বাইক ব্যবহার করে কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় ও পলাতক আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি 
























