ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় আকিজ জুট মিলের পাশে দূর্গাপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) আনুমানিক সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া বাজারে বাসুদেব সুরের  হৃদয় টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি ফুলতলা দক্ষিণ ডিহি এলাকার মৃত বিজয় কৃষ্ণ সুরের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া ফাতেমা ক্লিনিকে ইসিজি করাতে যাওয়ার সময় দূর্গাপর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বাসুদেব সুর। এ সময় হঠাৎ ঘটনাস্থলে বেনাপোল আন্তঃনগর একটি ট্রেন চলে আসে। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাসুদেব সুরের স্ত্রী দুই ছেলে এক কন্যা সন্তান রয়েছে।

যশোর রেলওয়ে থানার এসআই মিজানুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় বাসুদেব সুর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তদন্তের কাজ চলমান আছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

যশোরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৩:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩