ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

বিপন্ন যাদুকাটা নদী, পরিবেশ-প্রকৃতি রক্ষার আহবান

তাহিরপুরের যাদুকাটা নদীতে ড্রেজার আগ্রাসন ও পাড় কেটে বালু উত্তোলন থেকে বসতভিটা-বিভিন্ন স্থাপনা রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা সহ প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতারা।

শুক্রবার (২১জুলাই) বেলা ৫টায় যাদুকাটা নদীর বড়টেক, শিমুলবাগান, মাহারাম নদীর মুখ পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তারা এই আহবান জানান।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, যাদুকাটার পরিবেশ প্রকৃতি আজ হুমকির মুখে। অচিরেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ না হলে হাওরের বুরো ফসল আগাম বন্যার হুমকিতে পড়বে। এ অবস্থার নিরসনে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে আমরা আশাবাদী।

উপজেলা আওয়ামীলগের সভাপতি আবুল হোসেন খান বলেন, ড্রেজার ও নদীর পাড় কাটা ঠেকাতে প্রশাসনের আরও কার্যকরী ভূমিকা রাখার প্রয়োজনবোধ করছি। মুষ্টিমেয় কিছু লোকের এসব অপকর্মের জন্য এলাকায় সরকারের উন্নয়ন ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, নদী তীরবর্তী কয়েকটি গ্রামের গুটিকয়েক লোকজন ড্রেজার ও পাড় কেটে বালু উত্তোলন করছে। এ কারনে পুরো উপজেলার পরিবেশ-প্রকৃতি আজ হুমকির মুখে।

বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, গত মেয়াদে নদীর পাড় কাটা ও ড্রেজার বন্ধে আমরা ইজারাদারা নিজস্ব লোকবল নিয়োগ করে এসব অপকর্ম বন্ধ রেখেছিলাম। বর্তমান ইজারাদাররা এক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখলে নদীতে এসব অপকর্ম কমে আসবে। যাদুকাটার পরিবেশ-প্রকৃতি রক্ষা পাবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, আওয়ামীগের সাধারন সম্পাদক অমল কর, বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, লাউড়েরগড় আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান সহ এলাকার জনগন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

বিপন্ন যাদুকাটা নদী, পরিবেশ-প্রকৃতি রক্ষার আহবান

আপডেট সময় ১১:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩