ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা মিজানের বিরুদ্ধে ঘুষ-বদলি বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট নেপালে কাদার ভেতর উদ্ধারকারীদের মরিয়া অনুসন্ধান, নিখোঁজ ৩০০০ সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা রাজধানীর যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি সরকার গুম, খুন ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩৭, আহত ৪২

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলায় আহত- ৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে দালালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের হামলায় হায়দর আলীর ছেলে কাজল, জাকির ও হাসেম, কাজলের স্ত্রী গোলেনুর বেগম ও ফরিদের স্ত্রী জান্নাত বেগম গুরুতর আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। তাদের প্রতিপক্ষ একই এলাকার হান্নানের স্ত্রী মিনারা বেগম, মতলবের ছেলে সেলিম, সফিজলের ছেলে রহমান, ইউসুফ আলীর ছেলে মিজান ও মিরাজ, আব্দুর রশিদের ছেলে ইউসুফ আলী ও আব্দুল মতিনসহ মতলবের ছেলে মফিজ এ হামলা চালায় এমন অভিযোগ আহতদের।

শুক্রবার বিকাল ৫ টায় হামলার ঘটনা ঘটে।

আহতরা জানান, ২০১৩ সাল থেকে হামলাকারীদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিত ভাবে আহতদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে হামলা চালায় তারা। বগি দা ও দেশীয় অস্ত্রসহ হামলা চালায় উল্লেখিত হামলাকারীরা। এসময় অহতদেরকে হত্যার হুমকি দেয় ও হামলা শেষে আহতদেরকে মিথ্যা মামলায় ফাশাতে হামলাকারীরা নাটকীয় ভাবে তাদের বসতঘর ভাংচুর করেন। অন্যদিকে হামলাকারী ইউসুফ গংদের কাছে জানতে চাইলে তারা বলেন তাদেরকেও হামলা করেছে। তাদের দুইজন হাসপাতালে ভর্তি আছে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে বাবা-ছেলের দীর্ঘ পদযাত্রা

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জের হামলায় আহত- ৫

আপডেট সময় ১১:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩