ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

মাদারীপুরে গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচর থেকে অস্ট্রেলিয়ান জাতের তিনটি গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় দুই চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার কুন্তিপাড়া এলাকার রজ্জব আলী শেখের ছেলে পিকআপ চালক রেজাউল শেখ ও তার সহযোগী ১৭ বছর বয়সী এক কিশোর।

এ ঘটনায় শিবচর থানায় একটি মামলা দায়ের করেছেন গরুর মালিক সাহেব আলী।

জানা গেছে, শিবচর উপজেলার পূর্ব কাকইর এলাকার সাহেব আলী মাদবর তার খামারে তিনটি অস্ট্রেলিয়ান জাতের গাভি লালনপালন করে আসছেন। সোমবার (১৭ জুলাই) দিনগত রাত ১টার দিকে তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের কয়েকজন সদস্য। পরে গরুর মালিক বিষয়টি টের পেয়ে দ্রুত থানা পুলিশকে জানায়।

এদিকে, চোর চক্রের সদস্যরা গরুগুলোকে পিকআপভ্যানে করে ভোর রাতে সদর উপজেলার খাগদী বাসস্ট্যান্ড এলাকায় আসলে পুলিশের একটি টহল দলের তাদের গাড়ি থামাতে বলে। এসময় চোরচক্রের সদস্যরা পালাতে চেষ্টা করলে দুই জনকে আটক করে পুলিশ।

খামারি সাহেব আলী মাদবর বলেন, রাতে গোয়াল ঘরে গরুগুলোকে দেখতে না পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। পরে পুলিশ খাদগী এলাকা থেকে গরুসহ তাদের আটক করে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানসহ তিনটি গরু উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের শিবচর থানায় হস্তান্তর করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত

মাদারীপুরে গরুসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩