ঢাকাস্থ হবিগন্জ এসোসিয়েশনের নির্বাচনী তফসীল ঘোষনা করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার আইডিইবি, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হইবে।
মনোনয়ন পত্র প্রকাশ ও সংগ্রহ ২৮ ও ২৯ জুলাই, মনোনয়ন দাখিলের তারিখ ৩১ জুলাই।
চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১০ আগষ্ট করা হবে।নির্বাচনে একাধিক পদের জন্য মনোনয়ন পত্র জমা দিলেও একটি পদে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করতে পারবে।
উক্ত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন ডিএম মওদুদ চৌধুরী, সদস্য হলেন সৈয়দ সোয়েব আহমেদ ও আবুল কালাম আজাদ।
ঢাকায় অবস্থানগত হবিগন্জ বাসীদের উক্ত নির্বাচনকে সফল করে আধুনিক হবিগন্জ গড়তে এগিয়ে আসার আহবান জানিয়েছেন এসোসিয়েশনের সংশ্লিষ্টরা।
নাহিদা আক্তার পপি, ঢাকা 





















