ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

রাজবাড়ীতে পাট ক্ষেতে মিলল নিখোঁজ নারীর গলিত মরদেহ

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় একটি পাট ক্ষেত থেকে জান্নাতি বেগম (২২) নামে এক নিখোঁজ থাকা নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেলে সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।

নিহত জান্নাতি বেগম উপজেলার সাওরাইল ইউনিয়নের বড়পাতুরিয়া গ্রামের কাশেম বেপারীর মেয়ে।

স্থানীয়রা জানান, ঈদের আগে স্বামীর সঙ্গে জান্নাতি বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। ঈদের পরদিন (৩০ জুন) থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার বিকেলে স্থানীয়রা ওই পাট ক্ষেতে একটি গলিত মরদেহ (কঙ্কাল) দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

এদিকে খবর পেয়ে জান্নাতির স্বজনরা সেখানে গিয়ে পরনের কাপড় ও অন্যান্য চিহ্ন দেখে সেটি জান্নাতির মরদেহ (কঙ্কাল) বলে শনাক্ত করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে নিখোঁজ থাকা জান্নাতির পায়ের স্যান্ডেল ও কাপড় দেখে তার মরদেহ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

রাজবাড়ীতে পাট ক্ষেতে মিলল নিখোঁজ নারীর গলিত মরদেহ

আপডেট সময় ১১:০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩