ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

তাড়াশ পৌরসভার প্রথম মেয়র আ. লীগের রাজ্জাক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক।

সোমবার (১৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম।

তাড়াশ পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো. মুজিবুল আলম জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল শেখ জগ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৫৪টি।

তাড়াশ পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার ৬ বছর পর প্রথমবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ। তাড়াশ পৌর এলাকার মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ১ জন।

এ নির্বাচনে মেয়র পদে চারজন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন আর নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্দিতা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

তাড়াশ পৌরসভার প্রথম মেয়র আ. লীগের রাজ্জাক

আপডেট সময় ১১:০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩