ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ মাধ্যমিকের প্রধান শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

প্রেমিকার ওড়না গলায় পেঁচিয়ে প্রেমিকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকার দেয়া ওড়না গলায় পেঁচিয়ে প্রেমিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ই জুলাই) দিবাগত রাত ১টার দিকে জেলা সদরের বারঘরিয়া নতুন বাজার এলাকার মহানন্দা আধুনিক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

নিহত প্রেমিক ফাহিম ফয়সাল (২০) নাটোরের বড়াই গ্রামের মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র।

তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা যায়, প্রেমিকার কাছ থেকে প্রতারিত এবং বিশ্বাস ভঙ্গের কারণেই সে আত্মহত্যা করে। পরিবারের প্রতি তাঁর দায়িত্ব এবং বাবা-মার স্বপ্ন পূরণ না করতে পারার বিষয়টিও উঠে আসে তার ফেসবুক স্ট্যাটাসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ মহানন্দা আধুনিক ছাত্রাবাস থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, ফাহিমের স্বজন ও তাঁর সহপাঠীরা জানান, রাত প্রায় ১টার দিকে, ফেসবুকে স্ট্যাটাসটি তার মা লক্ষ্য করেন এবং মেস মালিককে জানান। পরবর্তীতে মেস মালিক তার সহপাঠীদের জানালে, তারা দরজায় নক করে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙ্গে ফাহিমের গলায় ওড়না প্যাঁচানো ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

প্রেমিকার ওড়না গলায় পেঁচিয়ে প্রেমিকের আত্মহত্যা

আপডেট সময় ০৫:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩