ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি ডিলারের কাছ থেকে অবৈধভাবে সার উত্তোলনের অভিযোগ, ২০ বস্তা জব্দ

কিশোর গ্যাং ‘‘পিচ্চি জয়” গ্রুপের ৩ সদস্য দেশীয় অস্ত্রসহ বনানী থেকে আটক

রাজধানীর বনানী থেকে কিশোর গ্যাং ‘‘পিচ্চি জয়” গ্রুপের ৩ জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, আটককৃতরা হলেন শেরপুর জেলার মৃত রিপন হাওলাদারের পুত্র আব্দুর রহিম (১৮), একই জেলার মোঃ হানিফ মিয়ার পুত্র মোঃ রনি মিয়া (১৭) ও নেত্রকোনা জেলার মৃত সুব্রত রায় এর সুজন রায় (১৭)।

আজ রোববার ভোর সাড়ে ৬ টার দিকে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর বনানী থানার বেলতলা আদর্শ নগর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং ‘ পিচ্চি জয়’ গ্রুপের অন্যতম তিনজন সক্রিয় সদস্য মোঃ আব্দুর রহিম (১৮), মোঃ রনি মিয়া (১৭) ও সুজন রায় (১৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় তাদের নিকট থেকে ৩ টি পাইপ, ৩ টি চাকু ও ১ টি পাইপ সংযুক্ত চেইন উদ্ধারমূলে জব্দ করা হয়।

আজ রোববার বিকাল ৪ টায় এলিট ফোর্স র‌্যাব-১, উত্তরার কার্যালয়ে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ কমান্ডির অফিসার (অধিনায়ক) লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ মোস্তাক আহম্মেদ এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা, সিনিয়র এএসপি সুরাইয়া খাতুন সহ র‌্যাব-১ এর অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্হিত ছিলেন।

সংবাদ সম্মেলনে র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিচ্চি জয় গ্রপের আনুমানিক ২০/২৫ জন সদস্য রয়েছে। তারা টাকার বিনিময়ে যে কোন পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল বলে স্বীকার করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

কিশোর গ্যাং ‘‘পিচ্চি জয়” গ্রুপের ৩ সদস্য দেশীয় অস্ত্রসহ বনানী থেকে আটক

আপডেট সময় ১১:৫১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩