ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা নগরীতে মাদক ও জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ফের যুবক খুন

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে জুয়া মাদকসহ আধিপত্য বিস্তার নিয়ে কাউছার (২৮) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল শুক্রবার (১৪ জুলাই) বিকালে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্য মাঝিগাছা এলাকার সিংগাপুর গলি রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত সহিদুল ইসলাম কাউছার (২৮) নগরীর বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে। এ ঘটনায় মারুফ নামে আরো এক যুবক আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি সনজুর মোরশেদ। স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকালে আদর্শ সদর উপজেলার মধ্য মাঝিগাছা সিংগাপুর গলি রাস্তার মাথা এলাকায় প্রতিপক্ষের ১০/১২ জন যুবক মিলে কাউছারকে তার বাড়ি থেকে ডেকে আনে। পরে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে কাউছারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাতে কাউছারকে আহত করে পালিয়ে যায় ঘাতকেরা । পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয় কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দু’পক্ষই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ বলেন, মাদক ও জুয়া সংক্রান্ত লেনদেনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে উক্ত মারামারির ঘটনা ঘটে এবং কাউছার ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আমরা তাদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালনা করছি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ কামরান হোসেন। তিনি বলেন, আমরা তদন্ত করছি। ঘটনার সময় কাদের কি ভূমিকা ছিলো তা খোঁজার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি!

কুমিল্লা নগরীতে মাদক ও জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে ফের যুবক খুন

আপডেট সময় ১২:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩