ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লার ইজাজুল হত্যার প্রধান দুই ঘাতক সহ আরো চার জন গ্রেফতার

কুমিল্লার কান্দিরপাড়ে প্রকাশ্যে ইজাজুল হত্যা মামলায় প্রধান দুই ঘাতক সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হল কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকার মোঃ মহরম মিয়া কুমিল্লা নগরীর বজ্রপুর এলাকার পারভেজ,বারোপাড়া এলাকার মো: ইয়াসিন ও মুরাদপুর এলাকার রুপা আক্তার।হত্যাকান্ড সংগঠিত করার পর তারা কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকায় আত্মগোপন করেছিল।

কোতোয়ালী এবং গোয়েন্দা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে আরো দুই আসামি দুলাল ও হোসেন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনায় ইজাজুলার বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে নয়জনকে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আজ বেলা ১টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে -৩-৪ মাস আগে থেকেই ভিকটিম ইজাজুল আসামে শারমিন ও রুবেলের কাছে মাদক বিক্রির টাকা পাওনা ছিল.। এই টাকা লেনদেন সংক্রান্ত কথাবার্তা বলতেই ২৫ জুন সন্ধ্যায় কান্দিরপাড় ডাকা হয় ইজাজুলকে।

এ সময় মহরম ও পারভেজ সহ অন্যান্যরা ইজাজুল কে ঘিরে ধরে ফুটপাতের উপর নিয়ে গিয়ে পায়ে ছুরি কাঘাত করে হত্যা করে। আসামি মহরমের বিরুদ্ধে চুরি ডাকাতি মাদকসহ মোট ১৪ টি মামলা পারভেজ এর বিরুদ্ধে চুরি ডাকাতিসহ পাঁচটি মামলা এবং ইয়াসিনের বিরুদ্ধে মাদকের তিনটি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশের সূত্রে জানা গেছে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ প্রাথমিকভাবে উঠে এসেছে মাদকের পাওনা টাকা পরিষদের কথা বলে আসামি রুবেল এবং তার স্ত্রী শারমিন মোবাইল ফোনে ইজাজুল কে গত ২৫ জুন কুমিল্লার কান্দিরপাড়ে খন্দকার হক টাওয়ারের সামনে ডেকে আনে। তখন ইজাজুল এর সাথে আসামি রুবেল, শারমিন ও রুপার কথা কাটাকাটির একপর্যায়ে মহরম ও পারভেজ ইজাজুলের পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে ইজাজুল এর মৃত্যু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি!

কুমিল্লার ইজাজুল হত্যার প্রধান দুই ঘাতক সহ আরো চার জন গ্রেফতার

আপডেট সময় ০৩:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩