ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি! জাল দলিলে খাস জমি খারিজের নামে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় ইসহাক আলী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে অনিয়মের অভিযোগ অতীতে আটকে গেলে তো উন্নয়ন হবে না : ভারতীয় হাইকমিশনার দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি : প্রধানমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ মুকসুদপুরে সরকারি খাসজমি ও জলাশয় দখলের অভিযোগ বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান: ৯ টি প্রতিষ্টানকে ২৯ লাখ টাকা জরিমানা

রাজধানী ঢাকাসহ তার আশপাশের এলাকায় পৃথক তিন জায়গায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ৯ টি প্রতিষ্ঠানকে ২৯ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব জানিয়েছে, গতকাল বুূধবার সকাল ১১ টা থেকে শুরু করে সন্ধা ৭ টা পর্যন্ত রাজধানীর কদমতলী, কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালায় র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার, এএসপি (মিডিয়া অফিসার) এনায়েত কবির সোয়েব এ সব তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত রাজধানীর কদমতলী, কেরাণীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় র‌্যাব-১০ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনায়েত কবির সোয়েব জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৯ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা প্রদান করেন।

তিনি জানান, জরিমানাকৃত প্রতিষ্টান গুলোর হচেছ – নাজমুল ইসলাম মেটাল হোল্ডিং ফ্যাক্টরিকে নগদ- ১ লাখ টাকা, কিডস্ ফুড ফেক্টরিকে নগদ- ২ লাখ টাকা, রানি স্টীল মিল ফ্যাক্টরিকে নগদ- ১ লাখ টাকা, জেমস্ বন্ড কোম্পানীকে নগদ- ১০ লাখ টাকা, হ্যান্ড ফ্রিড পাপেড রাইস ফ্যাক্টরিকে নগদ- ২ লাখ টাকা, হোসেন মেনুফেকচারার্সকে নগদ- ৫ লাখ টাকা, বিএসএন ক্যাবল ফ্যাক্টরিকে নগদ- ২ লাখ টাকা, এডিশন ক্যাবল ফ্যাক্টরিকে নগদ- ৪ লাখ টাকা ও প্রদান কনজিউমার প্রোডাক্টস্কে নগদ – ২ লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।

এনায়েত কবির সোয়েব জানান, এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, রং ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি!

রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান: ৯ টি প্রতিষ্টানকে ২৯ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৩:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩