ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী কসবায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মনির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মেকানিক সেজে মা’দক কারবার, চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আটক ২ ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত রেলওয়ের ২য় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের ‘অলৌকিক রাজত্ব 

যাত্রাবাড়ীতে ৯৮ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক চক্রের মূলহোতা রাজ্জাক তার সহযোগী সহ আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৮ কেজি অবৈধ গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা রাজ্জাক এবং তার একজন সহযোগী আফসারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ চক্রের মূলহোতা গোপালগঞ্জ জেলাী কাশিয়ানী থানা তারাইল গ্রামের মোঃ রফিকুল ইসলাম রমজান পুত্র আব্দুর রাজ্জাক (৩৫) এবং তার অন্যতম সহযোগী

কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার সমিতিপাড়া ১ নং ওর্য়াডের মোঃ নুরুল আলমের পুত্র মোঃ আফসার (২৮), এদের মধ্যে আফসার পেশায় একজন ট্রাকচালক।

আজ বুধবার সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপারস্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কাজলা এলাকায় গোপনে ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা আব্দুর রাজ্জাক (৩৫) এবং তার অন্যতম সহযোগী মোঃ আফসার (২৮)কে আটক করতে সক্ষম হয়।

ফারজানা হক জানান, এসময় ৯৮ কেজি নিষিদ্ধ গাজাঁ ভর্তি একটি মিনিট্রাক উদ্বার মূলে জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত আসামী আব্দুর রাজ্জাক একটি কুখ্যাত মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের মূলহোতা।

এছাড়া অপর আসামী আফসার পেশায় একজন ট্রাকচালক হলেও মূলত সে রাজ্জাকের সাথে মাদক পরিবহনের কাজে অন্যতম ভূমিকা পালন করে আসছিল।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পরের যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছিল।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে তারা ৯৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বিশাল চালান নিয়ে রাজধানীতে আসার পথে র‌্যাব-৩ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে আটক হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী

যাত্রাবাড়ীতে ৯৮ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক চক্রের মূলহোতা রাজ্জাক তার সহযোগী সহ আটক

আপডেট সময় ১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩