ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য বীর মুক্তিযোদ্ধার সন্তানদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, রাজাকারের বংশধরদের পরাজিত করে অবশ্যই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জয়লাভ করবে। কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায়  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স। ‘একাত্তরের পরাজিত অপশক্তি স্বাধীনতা বিরোধী পরিবারদের রাজনীতি নিষিদ্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত ও নাগরিকত্ব বাতিল এখন সময়ের দাবি’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। তিনি বলেন, বিএনপি-জামায়াত আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। খুনি জিয়ার দোসররা আবার মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের পাঁয়তারা চালাচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে সমুচিত জবাব দেবে।

মাহবুবুল ইসলাম প্রিন্স বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সমগ্র বাংলাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা পরিবারদের অধিকার আদায়ে কাজ করবে। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্বের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো ঢেলে সাজানোর জন্য শিগগিরই প্রতিটি জেলা ও উপজেলায় সাংগঠনিক সফর শুরু করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে

আপডেট সময় ০২:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২