ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকের পরিবার ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

সাংবাদিক মামুনুর রশীদ মামুনের গ্রামের বাড়ীতে হামলা লুটপাটের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ সাংবাদিকবৃন্দের আয়োজনে মঙ্গলবার ১১জুলাই সকাল ১১:৩০ টার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, বক্তব্য রাখেন বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আজাহারুল আলম, বিএমইউজে সাধারণ সম্পাদক  ঢাকা প্রতিদিনের ব্যুরো চীফ মাইন উদ্দিন উজ্জ্বল,
 দৈনিক আমার বার্তা ইয়াহিয়া আরিফ, দৈনিক আজকের খবর শরৎ সেলিম, জাতীয় অর্থনীতি নজরুল ইসলাম খান, নব জাগরণ টিভি সম্পাদক ও প্রকাশক সোহানুর রহমান সোহান, সময়ের কন্ঠের কামরুল হাসান ও মিজানুর রহমান, দূর্জয় বাংলার মোহন মিয়া, প্রতিদিনের কাগজের এড শফিকুল ইসলাম, বাংলার প্রতিদিনের জোবায়ের হোসেন মাহাবুব, উর্মি বাংলার আব্দুল হাকিম প্রমুখ।
নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার গন্ডাবেড় গ্রামের সাংবাদিক মামুনুর রশীদ মামুন এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেয়ায়, সাংবাদিকের দায়ের করা মামলা প্রত্যাহার করার জন্য গত ৪ জুলাই আনুমানিক দুপুর ১ টায় ওমর ফারুক জুন্নুন এর নেতৃত্বে আইসিটি মামলার আসামী সহ একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন ও বাড়ীর নারী-পুরুস সহ লোকজনদেরকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় সন্ত্রাসীরা মহিলাদের গায়ের স্বর্ণাঅলংকার ছিনিয়ে নিয়ে বাড়ীঘর ভাংচুর করে। পুলিশ এ ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করার পর জামিনে মুক্তি পেলেও অপরাপর আসামিরা বাড়ীর লোকজনদেরকে স্বাভাবিক জীবন যাপনে বাধা সৃষ্টি করে প্রাননাশের হুমকি দিচ্ছে ।
ঈদ পূর্ববর্তী সাংবাদিক মামুনুর রশীদ মামুন বাড়ীতে গেলে, সন্ত্রাসীরা তা জানতে পারে। পরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে  সজ্জিত হইয়া, গত  ৪ জুলাই বেলা ১টার সময় সাংবাদিকের অবস্থানগত বাড়ীতে হামলা করে। এসয় তারা বাড়ীতে অবস্থানরত নারী-পুরষদের পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে লোকজনদরকে আহত করে। সন্ত্রাসীরা মহিলাদের পরিধিয় অলংকার পাতি ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের আঘাতে মমতা বেগম, মোনায়েম, আশিক, আনিসসহ আরও অনেকে আহত হয়। তারা স্হানীয় দূর্গাপুর হাসপাতালে চিকিৎসা নেন। সন্ত্রাসীদের অনেকের নামে একাধিক মামলাও রয়েছে। উল্লেখ্য, হামলাকারীদের সাথে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্য মোঃ জাকারিয়াকে অংশ গ্রহণ করেছিল বলে ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা গেছে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সামনে মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের পক্ষে একান্ত সচিব স্মারকলিপি গ্রহণ করেন। পরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি এর নিকট স্মারকলিপি প্রদান করা হলে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নেত্রকোণা পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোণায় সাংবাদিকের পরিবার ও বাড়িঘরে হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

আপডেট সময় ০৩:১৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩