ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার ধামইরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বিটিভির লোগো পরিবর্তন নয়; দরকার দায়িত্বশীল গণমাধ্যমে রূপান্তর হাতকড়া পরেই মায়ের জানাজায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা আজ বিশ্ব নারিকেল দিবস তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব’: কাকে হুমকি দিলেন পলি? ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা মেসির মায়ের জেন-জিদের মন জয়ে মোদির নতুন কৌশল মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নরসিংদীর ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

দিনাজপুরে যুবক খুন : হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ঢাকায় আটক

প্রেমের সম্পর্কের জের ধরে দিনাজপুরে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামীকে রাজধানীর শেরে-ই-বাংলা নগর থানা এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতের নাম মোঃ আইয়ুব আলী (৩৩)। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মোঃ মোতালেব হোসেনের পুত্র। হত্যাকান্ডের পর থেকে এজাহারভুক্ত ৬ নং আসামী আইয়ুব রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্হানে পলাতক জীবনযাপন করে আসছিল।

আজ দুপুরে র্যাব-২ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে জানতে পারে, রাজধানী শেরে-ই-বাংলা নগর থানা এলাকায় ওই হত্যা মামলার এজাহার নামীয় ৬ নং আসামী আত্মগোপন করে আছে এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে পলাতক আসামী মোঃ আইয়ুব আলী (৩৩)কে আটক করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণ উল্লেখ করে র্যাব জানান, গত ১৮ জুন ২০২৩ইং তারিখ দিনাজপুর জেলার পার্বতীপুর থানা এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ইউনুছ আলী নামে এক যুবককে ফোনে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত তাকে পিটিয়ে হত্যা করে লাশ লুকিয়ে রাখে। ভিকটিমকে হত্যার পর লাশ লুকিয়ে রেখে তারা অভিভাবককে ফোনে ডেকে স্থানীয়ভাবে সালিশ বিচারের মাধ্যমে ভিকটিমের বাবাকে ৪ লক্ষ টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিতে বলা হয়।

সিনিয়র এএসপি শিহাব করিম জানান, ভিকটিমের বাবা গোপনে জানতে পারেন তার ছেলেকে আগেই হত্যা করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমের বাবা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আসামীর চাচার বাড়ি থেকে ইউনুছ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে গ্রহণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বাবা দিনাজপুর জেলার পার্বতীপুর মডেল থানায় ইউপি সদস্যসহ ১৪ জনের বিরুদ্ধে পেনাল কোড আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাকে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার

দিনাজপুরে যুবক খুন : হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ঢাকায় আটক

আপডেট সময় ০৬:৫০:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩