ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কুমিল্লায় জুন মাসে ৭ খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৯টি

কুমিল্লা জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিতে রোববার সকালে জেলা আইন শৃংখলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলে এ সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত জুন মাসে কুমিল্লায় মোট ৪৬৬টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ৭টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৯টি, রাহাজানি-দস্যুতা ৪টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। মে মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৪৭টি।

এছাড়া সভায়, যানজট নিরসন, বাজার মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্ধার পৌরসভা ও ইউপি নির্বাচন, গুজব, গরু বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার, জেলা পিপি এড. জহিরুল ইসলাম সেলিম, মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লা মিয়া রতন সিকদার, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, চান্দিনা চান্দিনা পৌরসভার মেয়র শওকত হোসেন, এডভোকেট নিগার সুলতানা প্রমুখ।

এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লায় জুন মাসে ৭ খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ২৯টি

আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩