ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কুমিল্লা নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত বিউটি আক্তার(৩৫) উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ড নাওগোদা গ্রামের মিয়াজী বাড়ির বজলুর রহমানের ছেলে সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী স্বামী সিরাজুল ইসলামের সাথে ভিডিও কলে কথা বলার সময় বিদ্যুৎ এর খুটি থেকে আসা মেইন তার থেকে ঘরের টিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কথা বলার এক পর্যায়ে টিনের মধ্যে হাত লাগলে ঘটনাস্থলেই বিউটির মৃত্যু হয়। বিউটির সাথে তার ছেলে সাজ্জাদ হোসেন (১২) সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিউটি কে মৃত ঘোষণা করেন। এবং ছেলে সাজ্জাদ হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি তবে ব্যস্ততার কারণে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা সম্ভব হয় নি।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, নিহতের পরিবারের মৃত্যু নিয়ে কোন সন্দেহ/অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কুমিল্লা নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

আপডেট সময় ০১:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩