ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন বোরহানউদ্দিনে মাদকের আস্তানায় পুলিশের হানা, ৮৫ গ্রাম গাঁজা-মোবাইলসহ ধরা খেলো নাছির! সোহাগের রহস্যজনক মৃত্যু: তালেবের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন? মাদক-জুয়া থেকে কথিত অর্থ লেনদেন, মুগদা ফাঁড়ি ঘিরে গুরুতর অভিযোগ বাসাইলের বাসুলিয়ায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসন বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান চড়া দামে মাছ-মুরগি-ডিম, বাড়তি দামেও তেলের সংকট ইতালির বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল মমি করা কুমিরের মাথা

আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৯৭তম ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব। দলের হয়ে হ্যাটট্টিক করেন সোলেমানে দিয়াবাতে। একটি করে গোল করেছেন সানডে, সানোয়ার ও ইমন।

গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে মোহামেডান আরো কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

খেলার দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের সময় সানডে এবং ৫৪ মিনিটের সময় সানোয়ারের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৮ মিনিটের সময় দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে।

এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিলো না আজমপুরের কাছে। ৮৩ মিনিটের সময় দলের পঞ্চম গোলটি করেন ইমন। ৮৯ মিনিটের সময় আজমপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্টিক পূরণ করেন সোলেমান দিয়াবাতে। ফলে ৬-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে মোহামেডান মোট ১৯ ম্যাচ খেলে ৮ জয় পেয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার পথ তৈরি করছে জামায়াত: রাশেদ খাঁন

আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান

আপডেট সময় ১২:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩