মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে পৌরশহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণবাজারে গিয়ে শেষ হয়।
পরে দক্ষিণবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন যৌথভাবে সভা পরিচালনা করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বর্হিবিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা মিজানুর রহমান মিজান, আলিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা জাসাসের আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল জব্বার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 



















