ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন উন্নয়নের জোয়ারে হারাচ্ছে কৃষিজমি-জলাশয়, অনিশ্চিত জীবিকা চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না : এমপি মনিরুল হক চৌধুরী শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, সরকারের ৬ মাস যেতে না যেতেই কিছু লোক দেশকে অশান্তি করতে চায়। তারা কিন্তু আমাদেরকে সহজে শান্তি দেবে না। অশান্তি হলে তো দেশে কাজ হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্টেশন রোডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এ সরকারকে অস্থিতিশীল করতে ঘরে বাইরে চক্রান্ত হচ্ছে। বিএনপি যে পরিকল্পনা নিয়েছে তা যাতে বাস্তবায়ন করতে না পারে এজন্যই এই চক্রান্ত।

তিনি বলেন, আশেপাশে যারা আছে মনে করবেন না তারা আমাদেরকে সহজে শান্তি দেবে। বিএনপি যখনই সরকারে এসেছে তখনই একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে এসেছে। বিএনপির মহান নেতা জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন দেশের অবস্থা ভালো ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা গ্রহণ করেন তখনও খারাপ অবস্থা ছিল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজ করছে আওয়ামী লীগ ১৭ বছরে কিছু রেখে যায়নি।

আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. বাহার মিয়া, মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন ও উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মো. রাসেল মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফারুক বকুল, বিএনপি নেতা কাজী শরীফ খাদেম, সোহাগ খান, মন্তাজ মিয়া, সফিকুল আলম তুরান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, যুবদলের সভাপতি প্রার্থী মামুন আহমেদ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিছু লোক দেশে অশান্তি করতে চায়: মুশফিকুর রহমান এমপি

আপডেট সময় ০৫:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬