ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা সংসার-সন্তান রেখে প্রেমের টানে উধাও প্রবাসীর স্ত্রী বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে : জাহেদ উর রহমান কুমিল্লার পদ্ম বিল, চোখ জুড়ানো প্রকৃতির এক অপরূপ ঠিকানা গণপূর্তের সাইফুর রহমান নামে-বেনামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খিলার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনায় রেফায়েত সেলিম মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, বীর মুক্তিযোদ্ধার গাছ-বেড়া কাটার অভিযোগ ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১ বড়লেখায় বিজিবির অভিযানে ১,৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

খিলার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনায় রেফায়েত সেলিম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিমের গণসংযোগে সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। নিজের গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লা, বাড়ি ও চায়ের দোকানে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, দোয়া ও সমর্থন চেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি সাতেশ্বরের হাজী বাড়ি জামে মসজিদে আসরের নামাজ আদায় ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা করেন রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম। পরে নিজ গ্রাম সাতেশ্বর ও পাশের উল্লাপাড়া গ্রামের বিভিন্ন দোকানপাট, বাড়ি ও পাড়া-মহল্লায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় তিনি খিলা ইউনিয়নকে নিয়ে নিজের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তার ধারাবাহিক গণসংযোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা আলোচনা। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী আমেজও বাড়ছে বলে জানান স্থানীয়রা।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন ফারাজি, গ্রামের প্রবীণ মুরুব্বি আব্দুল কাদের মজুমদার, আব্দুল মতিন মেম্বার, কাদির ফরাজি, রুহুল আমিন, আব্দুর রহিম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, যুবদল নেতা আনোয়ার হোসেন এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম বলেন, *“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচন করব। আমি খিলা ইউনিয়নবাসীর সেবা করতে চাই। জীবনের শেষ বয়সে মানুষের সেবা করে ইবাদতে শামিল হতে চাই।”*

তিনি আরও বলেন, *“খিলা ইউনিয়নের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।”*

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা বাড়ার সঙ্গে সঙ্গে খিলার রাজনীতিও ক্রমেই সরগরম হয়ে উঠছে। এরই মধ্যে নিজের ঘর থেকে গণসংযোগ শুরু করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন রেফায়েত হোসেন ভূঁইয়া সেলিম।

এখন বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সিদ্ধান্ত এবং মনোনয়ন পেলে নির্বাচনী মাঠে তার পরবর্তী কৌশল কী হবে—সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় নেতাকর্মী ও সম্ভাব্য ভোটাররা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধসে পড়তে পারে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা

খিলার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনায় রেফায়েত সেলিম

আপডেট সময় ১১:৫৩:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬