ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে : জাহেদ উর রহমান কুমিল্লার পদ্ম বিল, চোখ জুড়ানো প্রকৃতির এক অপরূপ ঠিকানা গণপূর্তের সাইফুর রহমান নামে-বেনামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড় খিলার চায়ের দোকান থেকে পাড়া-মহল্লায় আলোচনায় রেফায়েত সেলিম মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, বীর মুক্তিযোদ্ধার গাছ-বেড়া কাটার অভিযোগ ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১১ বড়লেখায় বিজিবির অভিযানে ১,৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নওগাঁয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদককারবারি গ্রেফতার রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ গ্রেপ্তার, ইয়াবা-রিভলবার ও গুলি উদ্ধার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বড়লেখায় বিজিবির অভিযানে ১,৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গান্ধাইল (বোবারথল) সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার গান্ধাইল (বোবারথল) সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গান্ধাইল সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে।

পরে বিজিবির সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন-গান্ধাইল গ্রামের মো. আব্দুল কাদির ও ইমরান হোসেন।

অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় আরও এক মাদক কারবারি পালিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমে আসবে : জাহেদ উর রহমান

বড়লেখায় বিজিবির অভিযানে ১,৭৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬