বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় মুকসুদপুর কলেজ মোড় বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও মুকসুদপুর পৌর বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু), এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য আজিজ মাস্টার, দিগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুল ইসলাম, খান্দারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খান্দারপাড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাহিদুল ইসলাম মুন্সী, ভাবড়াসুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের, পশারগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মীর, কাশালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শংকর বাড়ৈ, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহসিন সরদার, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, সদস্য সচিব মাহফুজ মৃধা, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, মুকসুদপুর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মুকসুদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মোড় এলাকায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুরো এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মোহাম্মাদ বাবুল হোসেন , মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি 




















