নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলার পাঁচ উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মীও এতে অংশগ্রহণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কের সামনে গিয়ে শেষ হয়।
পরে শেরে বাংলা পার্কের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বর্তমান কর্মকাণ্ড এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি 




















