ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ জন বাংলাদেশি

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও কুমিল্লায় পথসভা ঘিরে নিরাপত্তা জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং নগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সোলাইমান, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, এনসিপি কুমিল্লা মহানগরী সদস্যসচিব মাসুমুল বারী কায়সার, এবি পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি জি এম সামদানী, বাংলাদেশ খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরী সেক্রেটারি ইমাম হোসাইন, এলডিপি কুমিল্লা জেলা ও মহানগর সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল এবং জাগপা কুমিল্লা মহানগরী সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, পঙ্কজ বড়ুয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও কুমিল্লা পথসভা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যানবাহন চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তারা।

জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মসূচির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিকে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পর্যায়ে মতবিনিময়, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময়

আপডেট সময় ০৮:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬