ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী দিনে টিকটক রাতে ছিনতাই, গ্রেপ্তার ‘ভাইরাল’ ছিনতাইকারী খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য ১৩ লাখ দিলেই চাকরি নিশ্চিত’ সেই সুমনই ফের জাতীয় জাদুঘরে বাংলাদেশি নাগরিকদের ফের অভিবাসী ভিসা দিচ্ছে যুক্তরাষ্ট্র মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‍্যালি ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: কুমিল্লায় পুলিশ সুপারের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় পঞ্চগড়ে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ

সাংবাদিকদের বিষয়ে প্রধানমন্ত্রী সংবেদনশীল ও সহানুভূতিশীল – আইজিপি

সাংবাদিকদের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সংবেদনশীল ও সহানুভূতিশীল রয়েছেন। সাংবাদিকদের যতগুলো ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনার বিচার হয়েছে। প্রত্যেকটি ঘটনা গুরুত্ব দিয়ে আমরা আইনানুগ ব্যবস্হা নিয়েছি। সুনিশ্চিত কোনো অভিযোগ থাকলে আমাদের আমাদেরকে বলবেন আমরা ব্যবস্হা নেব।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীর পুলিশ লাইন্সে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন,

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের অধীনে পুলিশ দায়িত্ব পালন করবে । কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল। পুলিশের এখন লজিষ্টিক সাপোর্ট বেড়েছে। প্রযুক্তি ব্যবহার করে আইনশৃংখলা পরি¯িহতির উন্নতি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আইজিপি ২০০ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও বস্ত্র তুলে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

সাংবাদিকদের বিষয়ে প্রধানমন্ত্রী সংবেদনশীল ও সহানুভূতিশীল – আইজিপি

আপডেট সময় ১০:৩৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩